বোস
ছবি 1000271093.jpg-এ থাকা হাতে লেখা বাংলা টেক্সটের অনুলিপি নিচে দেওয়া হলো:
**একটি স্মৃতি** (১)
আমার দশ বছরে বালি-র নতুন পাড়াতে এসে উঠলাম। এটা আমাদের নিজেদের একতলা বাড়িতে তিনটা ঘর, বারান্দা, রান্নার ঘর আর পায়খানার ইত্যাদি ছিল, একটা পাতকুয়াও ছিল। সামনে অনেকটা জায়গাতে ফুল সব্জির বাগান ছিল, ছোট মতন ব্যাডমিন্টনের কোর্ট কাট ছিল। একটা সুন্দর লাল রঙের (Red oxide) মেঝেওয়ালা রোয়াক ছিল, ওই রোয়াকটা আমাদের খুব প্রিয় ছিল, মাও তার কাজের ফাঁকে ওখানে বসে তার স্বজনদের কাছে চলতেন। আমরা বন্ধুদের সাথে বসে আড্ডা দিতাম। মাথার উপর ছাত থাকায় বৃষ্টিতে আড্ডার ব্যাঘাত হতো না। রাস্তার নাম ছিল জোড়া অশ্বত্থতলা লেন, একলাফে আমরা জোড়া অশ্বত্থতলা নামী হলাম, জোড়া অশ্বত্থতলা স্কুলের ঘন্টার আওয়াজ আমাদের বাড়ি থেকে শোনা যেত, আমার দাদাও ঐ স্কুলের ছাত্র ছিল স্বাভাবিক ভাবে নতুন বছরের শুরুতে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে গেলাম, নতুন স্কুল নতুন বন্ধু হলো অনেকের সাথে আগে থেকে-ই-পরিচয় ছিল।
Comments
Post a Comment